বীজ থেকে লাল চন্দনের চারা উৎপাদনে সফল বন গবেষণা ইনস্টিটিউট
মূল্যবান লাল চন্দনের দেখা মিলেছে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে। টানা কয়েক বছরের চেষ্টার পর বীজ থেকে এ দুর্লভ গাছের চারা উৎপাদনে সক্ষম হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এর আগে শ্বেত চন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরিতেও সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের আশা, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে দেশের অন্যতম সম্ভাবনাময় রফতানি পণ্য হয়ে উঠতে পারে লাল ও শ্বেত চন্দন।
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৮